বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮৮ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮২.৫২ শতাংশ।
আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৮৮৩ জন। অনুপস্থিত ছিলো ১৮৭ জন। পরীক্ষায় কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি।

পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
প্রথম দিনের পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবং সার্বিকভাবে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিদর্শকদের পাশাপাশি মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২ টা ও ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin