রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসে নানা অনিয়ম ও অফিস খোলা থাকলেও কর্মকর্তা- কর্মচারীদের অনুপস্থিত থাকার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

সরেজমিনে বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে সমাজসেবা অফিসে গিয়ে দেখা যায়, সেখানে মাত্র একজন কর্মচারী উপস্থিত রয়েছেন। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ইউনিয়ন সমাজকর্মী মো. মশিউর রহমান বলে পরিচয় দেন। তিনি জানান, কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসে মোট ১৪ জন স্টাফ কর্মরত রয়েছেন। তবে অন্যরা কেন নির্ধারিত সময়ে অফিসে আসেননি—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তিনি বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশীদ স্যার অফিসের বাইরে কাজে গেছেন। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, তারা সকাল ৯ টা থেকেই ওই কর্মকর্তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কখন তিনি অফিসে এসে আবার বের হয়ে গেছেন—এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা ওই কর্মী দিতে পারেন নি।

অফিস চলাকালীন সময়ে বিলম্ব করে অফিসে পৌঁছানোর বিষয়ে অভিযুক্ত কাশিয়ানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশীদের বক্তব্য নিতে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তিনি ওই মুহূর্তে অফিসে অনুপস্থিত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin