বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৩৬ Time View

হেলাল শেখঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের মূল বেদী। দেশপ্রেমের গান ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় দিবসকে সামনে রেখে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী পরিশ্রম করে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজিয়ে তোলেন। বাহারি ফুলের চাদরে ঢেকে দেওয়া হয় সবুজ চত্বর, সিঁড়ি ও বিভিন্ন স্থাপনায় দেওয়া হয় রঙের নতুন ছোঁয়া। নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার, স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতার সিসিটিভি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সূর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, ডা: শফিকুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ তিন হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
বিদেশি ভিআইপিদের আগমন উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin