বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
আশুলিয়ার কাঠগড়া শ্রীখন্ডিয়ায় এক যুবককে প্রকাশ্যে দিন দুপুরে কু/পিয়ে জ/বাই করে হ/ত্যা ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী এডভোকেট এটিএম মাহবুব আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ সুজানগরে এয়ার ফ্লো মেশিন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্য/ক্রমের উদ্বোধন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মান্দায় পা-চারকালে ৪৫ বস্তা সার আ/টক তানোরে বেইলী ব্রিজের বেহা/লদশা ঝুঁ/কি নিয়ে যাতায়াত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আ-য়োজনে পহেলা বৈশাখ পালিত অর্থের বি-নিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ অসম্ভব: খুলনা রেঞ্জ ডিআইজি সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা কালকিনিতে বীরত্বগাঁথায় মহান স্বাধীনতা দিবস পালন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

​মোঃ‌মিজানুর রহমান, কালকিনি থেকেঃ
​মাদারীপুরের কালকিনিতে গভীর শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি।
​বৃহস্প‌তিবার সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
​উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইফ উল আরেফীন। পর্যায়ক্রমে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
​পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” এসময় তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin