বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

তানোরে ১৪৬ বোতল ফেনসিডিলসহ আ-টক ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-৫।অভিনব কায়দায় প্রাইভেটকারে এসব মাদক বহন করা হচ্ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল ২৬ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় প্রাইভেটকারে মাদক পরিবহনকালে রাজশাহী জেলার তানোর থানার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যোগীশো গ্রামের জনৈক প্রনব কুমার সাহার মেসার্স প্রাইম টেড্রার্সের প্রায় ১০০ গজ পিছনে মুন্ডুমালা-তানোর রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে এসময় একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে থামার সংকেত দেন। কার থামার পর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো প্রাইভেটকারে ১৪৬ বোতল ফেনসিডিল, ১টি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ ১২ হাজার ১০০ টাকা, ৪টি মোবাইল, ৭টি সিমসহ মাদক ব্যবসায়ী চাপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের টিটু মেকারের পুত্র হাসিবুল ইসলাম জনি (৪০),কানসাট বাহালা বাড়ীর ফজলুর রহমানের পুত্র
মনিরুল ইসলাম(২৫) ও গুয়াবাড়ী চাঁদপুর এলাকার আশরাফুল হকের পুত্র জায়েদ হাসান(২২) (কার চালক)।আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে উক্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছেন বলে সত্যতা স্বীকার করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদেরকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করেন।আসামিদের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin