বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র সভাপতি অর্থনীতিবিদ ড. এস এম আবু জাকের সম্পাদক সাংবাদিক আরজু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১৮ Time View

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সরকারি নিবন্ধনপ্রাপ্ত (রেজি: নং ১২৮৮/৮৭) সামাজিক সংগঠন “চাগাচর রকিম উদ্দিন যুবগোষ্ঠী”র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ, এক্সিম ব্যাংক পিএলসি’র অবসরপ্রাপ্ত এডিএমডি ড. এস. এম. আবু জাকের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের দফতর ও প্রচার সম্পাদক, বিজয় টিভি প্রতিনিধি সাংবাদিক জাবের বিন রহমান আরজু।  গত ২১মার্চ ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দোহাজারী নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মো. আবু তৈয়ব সহ-সভাপতি, বিশিষ্ট কর আইনজীবী মোঃ শাহজাহান ফরিদ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নুরুল আজম, সহ অর্থ সম্পাদক পদে লোকমান হাকিম, সদস্য পদে মো: ইলিয়াছ, মো. নুরুল আমিন,  রহিম উল্লাহ সেলিম, মাওলানা তৌহিদুল মোস্তফা কাদেরী ও তাজীম উল্লাহ কে নির্বাচিত করা হয়।
১১ সদস্যদের নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানান সংগঠনের অন্যান্য সদস্য ও উপদেষ্টাবৃন্দ। উল্লেখ্য : ১৯৮৭ সালে সরকারি নিবন্ধিত দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন  চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন দূর্যোগে কাজ করে আসছে। বিশেষ করে রাস্তা ঘাট সংস্কার, গরীব অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহয়তা প্রদান, দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক সহয়তা প্রদান করে আসছে। এছাড়াও গত করোনা কালীন সময়ে সহযোগী সংগঠন ডক্টর এস এম আবু জাকের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চাল বিতরণে সার্বিক সহযোগিতা করেন রকিম উদ্দিন যুব গোষ্ঠী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin