বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

গণহ/ত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬২ Time View


কে এম সোহেব জুয়েল ঃ
‎২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির বিভীষিকাময় স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির জন্য এক বেদনাবিধুর স্মৃতি হলেও এটি আমাদের স্বাধীনতার প্রেরণার উৎস। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বগাথা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই তারা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

‎এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, আনসার ভিডিপি কর্মকর্তা হুকুম আলী প্রমুখ।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র শীল, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান মুহিত, সাধারণ সম্পাদক মোঃ শওকত খলিফা, গৌরনদী প্রেসক্লাবের সদস্য এস এম মোশারফ হোসেন, এ এস মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ‎সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin