শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
ছাত্রীকে নিয়ে পা-লিয়ে যাওয়ার সময় ফরিদপুরে গ্রে-প্তার উল্লাপাড়ার শিক্ষক যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পা-চারকারী আ-টক, জ-ব্দ প্রাইভেট কার লালমোহনে মেম্বার প্রার্থী সালাউদ্দিনের সমর্থনে ম-তবিনিময় সভা দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লা-শ উদ্ধার, মিলল চিরকুট প্রতি-কূলতা জয় করে উচ্চশিক্ষিত দুই মান্তা তরুণ-প্রশাসনের সম্মাননা মা-দক মুক্ত করে আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে : দুলাল নিয়-ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উ-ল্টে পড়ল বাস, দুটি ঘর বি-ধ্বস্ত এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

আশুলিয়ায় এক যুবতীর রহস্যজনক ঝু/লন্ত লা/শ উদ্ধার করেছে থানা পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৫২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, বিষয়টি রহস্যজনক, ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে জামগড়া হেয়ন গার্মেন্টস রোডে অবস্থিত সেনা কর্মকর্তা বজলুর রহমানের ভাড়া বাসা থেকে ভিকটিম মোছাঃ খাদিজা (২৩)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত জটিলতার কারণে ওই যুবতী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও একই ভবন থেকে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল, যা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin