শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সং-ঘর্ষে গৃহকর্মী নিহ-তের ঘটনায় মাম-লা, আ-টক ১২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক গৃহকর্মী নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের ইসলাম খঁা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।এতে চায়না খাতুন নামে এক গৃহকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন। গুরুতর আহত ওই ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত গৃহকর্মীর নাম চায়না খাতুন (৪৫)। তিনি ওই গ্রামের শুকুর খঁার স্ত্রী। এ ঘটনায় গৃহকর্মী চায়না খাতুনের স্বামী আব্দুস শুকুর খা বাদি হয়ে মঙ্গলবার সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পুর্বপাড়া এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে গতরাতে ঝামেলা হয়। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়া এলাকার (ইসলাম গ্রুপের) লোকজন। এদিন সকালে লাঠিসেঁাটা নিয়ে পাহারা বসায় তারা এবং বাজারে যাওয়া পুর্বপাড়ার লোকদেরকে ফিরিয়ে দেয় পশ্চিমপাড়া লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের ওপর হামলা চালায়। এ সময় গুলিতে গৃহকর্মী চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান।পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ মঙ্গলবার জানান, এ ঘটনায় গৃহকর্মী চায়না খাতুনের স্বামী আব্দুস শুকুর খা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin