সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়া পিকনিক কর্ণারে তুমুল মা/রামরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো পিকনিক কর্ণারে ঘুরতে আসা তরুণদের মধ্যে ঘন্টা ব্যাপী তুমুল মারামারি হলেও দেখা মিলেনি ট্যুরিস্ট পুলিশের।

গত শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন ঈদ আনন্দে তরুণ তরুনীরা ঘুরতে আসলে কয়েকজন কিশোরগ্যাংদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ছবি তোলাকে কেন্দ্র করেই এমন সংঘর্ষের সৃষ্টি হয়। প্রায় ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষের একপর্যায় উভয়পক্ষ শান্ত হোন। এতে একজন তরুণ কিশোরকে গরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাইতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় সাংবাদিক তরিকুল অভিযোগ করে বলেন, মুসলমানদের এতো বড় একটি ঈদের দিনে নিরাপত্তার ব্যবস্থা না থাকা অত্যান্ত দুঃখ জনক, ঈদ আনন্দে ভ্রমণ পিপাসুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি কেন?। এদিকে ঘটনাস্থল থেকে দেড়শ গজ দূরুত্ব হবেনা ট্যুরিস্ট পুলিশের অবস্থান অথচ ট্যুরিস্ট পুলিশকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেলো না, তাদের কাজটা কি? এমন প্রশ্নের মাধ্যমে জবাব চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন তেঁতুলিয়ার ০১৩২০১৬০৫৬৪ নম্বরে একাধিকবার কল করলে তারা কলটি রিসিভ করেননি। এ থেকে স্পষ্ট হয় তাদের অবহেলা চরমে।

এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মালেক মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ গিয়েছিল ওখানে পরিবেশ শান্ত করে আসছে। পরবর্তীতে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশের ওখানে থাকার কথা আমরা ছিলাম ওখানে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin