সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ট্যাংক খুলে পাম্পে হাজির! দিনাজপুরে মোটরসাইকেল চালকের ব্যতিক্রমী কা-ণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬১ Time View

দয়াল ডিসি রায় দিনাজপুর সংবাদদাতা //
দিনাজপুর শহরের মডার্ন মোড়ে এক ব্যতিক্রমী ও চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছেন এক মোটরসাইকেল চালক। তেল নেওয়ার জন্য তিনি নিজের মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক খুলে হাতে নিয়ে সরাসরি পেট্রল পাম্পে হাজির হন—যা দেখে আশপাশের মানুষজন হতবাক হয়ে পড়েন।

ঘটনাটি ঘটে শহরের রহমান ব্রাদার্স পেট্রল পাম্পে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক তার মোটরসাইকেলের ট্যাংকটি খুলে নিয়ে এসে পাম্প কর্মীদের কাছে তেল ভরার অনুরোধ করেন। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল, বিস্ময় এবং হাস্যরসের সৃষ্টি হয়।

পাম্প কর্তৃপক্ষ জানায়, সাধারণত এভাবে ট্যাংক খুলে এনে তেল নেওয়ার ঘটনা খুব কমই দেখা যায়। তবে ধারণা করা হচ্ছে, বিশেষ কোনো সমস্যার কারণে বা জরুরি প্রয়োজনে চালক এমনটি করেছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, ঘটনাটি যেমন ব্যতিক্রমী, তেমনি ঝুঁকিপূর্ণও। খোলা অবস্থায় জ্বালানি বহন করা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনাটি ইতোমধ্যে এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin