বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর ও মোহনপুুুরের সংযোগ সড়কে শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। চলতি বছরের ২১ মার্চ শনিবার ঈদ-উল ফিতরের দিন দুপুর থেকে সেতুতে বিনোদন পিপাসু মানুষের ঢল নামে। যদিও প্রতিদিন বিকেলেই এখানে বিনোদন পিপাসু বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, তবে ঈদের ছুটিতে প্রতিদিন কয়েক হাজার বিনোদন পিপাসু মানুষের সমাগম ঘটে। রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন পিপাসুদের কাছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে। ঈদের ছুটিতে তানোরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যানিয়ন্ত্রণ বাধের দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম দৃশ্য যে কোনো বিনোদন পিপাসু মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল বাতাস ও বাধের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে।
জানা গেছে, তানোরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাঁধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাঁধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু তানোর নয় বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin