সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

শাজাহানপুরে আসমা ফাউন্ডেশন ও ক্ষুদ্র কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমুল, অসহায়,হতদরিদ্রদের মুখে হাসি ফুটাতে ঈদ সামগ্রী বিতরণ করলেন আসমা ফাউন্ডেশন ও ক্ষুদ্র কল্যাণ সংগঠন।রোজাদার অসহায় নারী-পুরুষদের হাতে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, আলু, পিয়াজ, লবন,মুরগী, ইত্যাদি। এলাকার অসহায়,গরিব-দু:খীদের কল্যাণে কাজ করতে চায় আসমা ফাউন্ডেশন ও ক্ষুদ্র কল্যাণ সংগঠন । ছিন্নমুল,অভাবী মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে মানব সেবা করতে চান তারা। সকলের সহযোগীতা নিয়ে মানব কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করে চলেছে সংগঠনের একঝাঁক পরিশ্রমী তরুণ-তরুণীরা। মানব কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ । সমাজসেবা অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ আহসান হাবীবের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমরুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বিপুল। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মেহেরুল আলম মিশু, সাংবাদিক মিজানুর রহমান মিলন,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল ওহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই মোঃ সাইদুর রহমান, আসাদুজ্জামান,অন্যান্যদের মধ্যে সাইদুর রহমান বাবু, সাকিল আহম্মেদ , সুমন, আবু রায়হান, তরুণ সমাজ সেবক ইমরান হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন ।সুবিধা বঞ্চিত প্রায় ১০০টি পরিবার ঈদ সামগ্রী পেয়ে খুশি হন এবং সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসমা ফাউন্ডেশন ও ক্ষুদ্র কল্যাণ সংগঠন গরিব,অসহায়দের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ এলাকায় মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে।সমাজের হতদরিদ্রদের এমন সহযোগিতা প্রশংসারই দাবীদার।ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার ।অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন বিএনপি নেতা আব্দুল লতিফ চঞ্চল ও আমেরিকান প্রবাসী মোঃ আতিক প্রামানিক ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin