শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু

মানবাধিকার ভার্ড বাংলাদেশের ইফতার মা/হফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩১৮ Time View

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর শাহ প্লাজা মার্কেটের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জাফরুল ইসলাম জাহিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহেদ। বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ জাহিদ আনছারী।

এতে আরও বক্তব্য দেন শ্রমিক ফেডারেশন ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের সহসভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ খলিলুর রহমান, মানব সময় পত্রিকার সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও মোঃ শহিদুল ইসলাম লিটন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin