সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

নবীনগরে ‘অভির বাড়ি আশার আলো একতা সংগঠন’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রবাসীদের সংগঠন ‘অভির বাড়ি আশার আলো একতা সংগঠন’।
মঙ্গলবার (১৭ মার্চ) বাদ আছর ভিটিবিশাড়া দক্ষিণ পাড়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অসহায় পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, ডাল, সেমাই, দুধ, আলু, পিয়াজ, নুডলস, চিনি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সের অর্থে পরিচালিত এই সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে করোনাকালীন সময় থেকে সংগঠনটি নিয়মিতভাবে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা নিয়ে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
তারা আরও বলেন, প্রতিবছর ঈদসহ বিভিন্ন সময়ে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরার মধ্যে ছিলেন মাওলানা আবুল হাসান,খসরু মিয়া সহ সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ, এসময় তারা বলেন এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin