রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

ধামইরহাটে দল ও জনগণের স/মর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৯ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে ধামইরহাট পৌরবাসীর সেবা করতে চান পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। দলের সমর্থনে ও জনগণের ভোটে নির্বাচিত হলে ধামইরহাটে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে চান তিনি। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি দলের সমর্থন পেয়ে নির্বাচিত হলে সার্বক্ষনিক জনগণের পাশে থেকে এই পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি, পয়ঃনিস্কাশন, পৌর পার্ক, বাস টার্মিনালের ব্যবস্থাসহ রাস্তা এবং ড্রেনেজ নির্মান করে মানসম্মত পৌরসেবা প্রদান করবো।’
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ১৯৯৪ সালে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি ধামইরহাট উপজেলা ছাত্রদলের সহ-সম্পাদক, ২০১০ সালে পৌর যুবদলের সাধারণ সম্পাদক, ২০১৮ সালে নওগাঁ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালে ২৫ ফেব্রুয়াতি ধামইরহাট পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ব্যালটের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
রাজনীতিতে দীর্ঘ সময়ে দলের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। তিনি আড়ানগর জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজে ৯ বছর বিনা বেতনে শিক্ষকতা করার পরেও যুবদল করার কারণে ২০১৩ সালে তাকে তৎকালীন সরকারের প্রভাবশালীরা তার এমপিওভুক্তির তালিকা থেকে নাম কর্তন করেছেন, তবুও তিনি দল ত্যাগ করেনি।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin