
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গণঅধিকার পরিষদ (জিওপি) এর অস্থায়ী অফিস ফিতা কেটে উদ্বোধন ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের উদ্যোগে উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান বাজারে এই অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ তেঁতুলিয়া উপজেলা সভাপতি মো. সাহাবদ্দীনের সভাপতিত্বে ও পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীর সঞ্চালনায় উক্ত অফিস উদ্বোধন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক তারেক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যগ্ম সাধারন সম্পাদক চন্দন মহন্ত রাজ, পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রহিম বাদশা, তেঁতুলিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক সাকির হোসেন সাকিল, পঞ্চগড় জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রিশাদ, পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, তেঁতুলিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল জলিল প্রমূখ।
এছাড়াও তেঁতুলিয়া উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে দূর্নীতি সহ সকল অনিয়ম বন্ধে বিএনপি ও গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতারী দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।