বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭৪ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

রবিবার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে জানানো হয়-দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে একযোগে মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সৈয়দ ইমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহ জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এখন থেকে তিনি জেলা পরিষদের প্রশাসকের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্বপালন করতে পারবেন।

তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিকের ওপর আস্থা রাখায় দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে স্বচ্ছ ভাবমূর্তি ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের পুরস্কার হিসেবেই এই নিয়োগকে দেখছেন স্থানীয়রা।

সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিন্স।

সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, সকল কিছুর ঊর্ধ্বে থেকে জেলার সার্বিক উন্নয়ন এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ ছাড়াও জেলা পরিষদকে একটি জনকল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধ পরিকর থাকবো। তিনি আরও বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করব।

প্রসঙ্গত,বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গত ১২ ফেব্রুয়ারি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা সালমান ওমর রুবেল এর কাছে ৬৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত হন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ) পেয়েছিলেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছিলেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin