বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
সুজানগরে এয়ার ফ্লো মেশিন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্য/ক্রমের উদ্বোধন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মান্দায় পা-চারকালে ৪৫ বস্তা সার আ/টক তানোরে বেইলী ব্রিজের বেহা/লদশা ঝুঁ/কি নিয়ে যাতায়াত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আ-য়োজনে পহেলা বৈশাখ পালিত অর্থের বি-নিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ অসম্ভব: খুলনা রেঞ্জ ডিআইজি সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান ডিবির টানা অভি-যানে কাঁপ-ছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মা-দকসহ গ্রে-ফতার একাধিক পুলিশ পরিচয় দিয়ে আটক পিক-আপ চালক ময়মনসিংহ সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরি/দর্শন করলেন উপসচিব

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহ/স্যজনক মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ভারতী মন্ডল (৫৫) বাগেরহাটে কর্মরত এক পুলিশ কর্মকর্তার মা বলে জানা গেছে। ঘরের আসবাবপত্র তছনছ ও পুকুরপাড়ে রক্তের দাগ পাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) সকালে বাড়িতে ভারতী মন্ডলকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে রক্তের দাগ দেখতে পান নিহতের ভাই সুকুমার মনি। পরে তিনি পুকুরে তাকিয়ে একটি লাশ ভাসতে দেখেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ভারতী মন্ডল ওই এলাকার প্রভাস মন্ডলের স্ত্রী। তাদের ছেলে চিন্ময় মন্ডল বাগেরহাট জেলায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঘটনার পর ভারতী মন্ডলের ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখা যায়। তাদের ধারণা, চোরেরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করতে গিয়ে ভারতী মন্ডল তাদের চিনে ফেলায় তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।

স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম গাজী জানান, ভারতী মন্ডল সব সময় শরীরে স্বর্ণালংকার পরতেন। ঘটনার পর তার ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখা গেছে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, পুকুরে লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin