শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

হা-মলা ঠে-কাতে গিয়ে সাংবাদিক আ-হত, ভা/ঙচুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮১ Time View

কেএম সোহেব জুয়েল ঃ

বিএনপি নেতার ওপর হামলা ঠেকাতে গিয়ে সাইফুল ইসলাম নামের সংবাদকর্মী আহত হয়েছেন।

এসময় হামলাকারীরা সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।

হামলার শিকার আহত সাংবাদিক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে আমার বোনজামাতা প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল মাহিলাড়া বাজারস্থ আমার কম্পিউটারের দোকানে অবস্থান করছিলেন।

এরইমধ্যে স্থানীয় যুবদল নেতা সোহাগ মোল্লা ও তার ভাই টুটু মোল্লা আমার দোকানের সামনে এসে মাহিলাড়া হাটের ইজারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার বোনজামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে তেড়ে আসে।

এসময় আমি সামনে গিয়ে হামলা ঠেকাতে গেলে আমাকে মারধর করে দোকান ভাঙচুর ও লুটপাট করে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে পদবিহীন মাহিলাড়া ইউনিয়ন যুবদল নেতা সোহাগ মোল্লা বলেন, আমাকে মারধর করে উল্টো ফাঁসানো হচ্ছে। আমার ওপর হামলার ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র বরিশাল জেলা উত্তর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin