সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের ম-তবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৫ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

শনিবার +১৪ মার্চ) দুপুর ১২.০০ ঘটিকায় জেলা পুলিশ, ময়মনসিংহের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শুরুতে পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। পুলিশ সুপার
মোহাম্মদ কামরুল হাসান বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। কেণনা সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক—এই ধারণাটি আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য। সাংবাদিকরা তথ্য ও সংবাদ পরিবেশন করে সমাজকে সচেতন করেন এবং অপরাধ তুলে ধরেন, অন্যদিকে পুলিশ সেই তথ্য ব্যবহার করে অপরাধ দমন ও আইন রক্ষা করে।

এসময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে পুলিশ সুপার তার বক্তব্যে ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনসহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin