বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃ-ত্যু, লা-শের অপেক্ষায় স্বজনদের আ-হাজারি উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মা-নববন্ধন প্রবাসের শখ থেকে চার বাগান, মাল্টা চাষে সফল উদ্যোক্তা কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নি-ষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আ-টক ৩ ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময় গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋ/ণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের ব-র্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৫৬ Time View

মোঃ শহিদুল ইসলাম।।
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটির সমর্থকদের আয়োজনে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

“পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ হাসান মারুফ রুমী।

বিশেষ অতিথি হিসেবে ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেলের পক্ষে বক্তব্য দেন ছাত্রদল নেতা আকিব জাভেদ। এছাড়া বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী চিরন্তন চিরু ও বিশিষ্ট চিকিৎসক ডা. মিন্টু চৌধুরী।

গণসংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটির প্রধান সমর্থক ও শ্রমিক নেতা মো. সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সদস্য মো. বেলাল হোসেন, মো. কামাল হোসেন, মো. স্বপন, নারী নেত্রী বুলবুলি বেগম, পারভীন আক্তার, আঁকি বেগম ও শাফি বেগম। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাসান মারুফ রুমী বলেন, জনগণের অধিকার ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin