শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

বানারীপাড়ায় জননন্দিত চেয়ারম্যান আব্দুর রব মৃধা আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮০ Time View

বিশেষ প্রতিনিধি।।
বানারীপাড়ায় সকলের শ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুর রব মৃধা আর নেই। তিনি আজ শনিবার দুপুর পৌণে দুইটায় বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না……… রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। তিনি তিন ছেলে,পাঁচ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজা আগামীকাল রোববার ১৫ মার্চ সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হবে।

উল্লেখ্য তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের ইউপি চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেছেন।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin