শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা সভাপতি হেলাল, সম্পাদক রাজু টিকটকে পরিচয় থেকে প্রেম: মালয়েশিয়া থেকে যশোরে এসে যুবককে বি-য়ে করলেন তরুণী গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হা-মলার ঘটনা ঘটেছে- বিএনপি নেতা মেজর অহিদুল হক মোল্লা আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী

হা-মলা ঠে-কাতে গিয়ে সাংবাদিক আ-হত, ভা/ঙচুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪০১ Time View

কেএম সোহেব জুয়েল ঃ

বিএনপি নেতার ওপর হামলা ঠেকাতে গিয়ে সাইফুল ইসলাম নামের সংবাদকর্মী আহত হয়েছেন।

এসময় হামলাকারীরা সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।

হামলার শিকার আহত সাংবাদিক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে আমার বোনজামাতা প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল মাহিলাড়া বাজারস্থ আমার কম্পিউটারের দোকানে অবস্থান করছিলেন।

এরইমধ্যে স্থানীয় যুবদল নেতা সোহাগ মোল্লা ও তার ভাই টুটু মোল্লা আমার দোকানের সামনে এসে মাহিলাড়া হাটের ইজারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার বোনজামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে তেড়ে আসে।

এসময় আমি সামনে গিয়ে হামলা ঠেকাতে গেলে আমাকে মারধর করে দোকান ভাঙচুর ও লুটপাট করে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে পদবিহীন মাহিলাড়া ইউনিয়ন যুবদল নেতা সোহাগ মোল্লা বলেন, আমাকে মারধর করে উল্টো ফাঁসানো হচ্ছে। আমার ওপর হামলার ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র বরিশাল জেলা উত্তর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin