বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহ/ত ২ দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী ইউএনও’র কাছে লিখিত অ/ভিযোগ গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন স/রঞ্জাম সংযোজন বানারীপাড়ায় আদালতের নিষেধা/জ্ঞা অমা/ন্য করে বিরোধীয় জমির ধান কাটার অ/ভিযোগ লালমনিরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আদিতমারী সরকারী কলেজ চ্যা/ম্পিয়ন বাকেরগঞ্জে জনতার হাতে অটো চো/র আ-টক ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সা/ক্ষাৎ ময়মনসিংহ সদরে ঘাগড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মিলন বহি/ষ্কার,-এলাকায় মিষ্টি বিতরণ যশোরের শার্শায় ২ হাজার পিস ইয়া-বাসহ নারী মা-দক কা-রবারি আ-টক রায়গঞ্জে অটো চালকের গ-লাকাটা লা-শ উ-দ্ধার

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস’র রাষ্টীয় মর্যাদায় প্রথম জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

মহান স্বাধীনতা যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের ঝিনাইদহ জেলা (তৎকালীন যশোর জেলা) ও জেলাধীন মহেশপুর উপজেলার ১ নম্বর এস’বিকে ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ ও মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস (৯৬) বার্ধক্যজনিত কারনে গতকাল দিবাগত রাত ১.২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ৪ পুত্র, ২ কন্যা , নাতী, পুতি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক এবং শোকাবহ পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
১৪ই মার্চ সকাল সাড়ে ১১ ঘটিকায় খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খাদিজা আক্তার ও মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এর নেতৃত্বে রাষ্টীয মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যম শেষ করে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর মরহুমের নিজ গ্রাম খর্দখালিশপুর গ্রামে সরকারি বীর শ্রেষ্ট হামিদুর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাহার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে তাহাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। উক্ত নামাজে জানাজায় ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, এস’বিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী (নুথান), সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা ইঞ্জিঃ মোহাঃ মোমিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের একাধিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পর্যায়ের শত শত লোকজন উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin