বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছায় চিংড়ী ঘেরের বি/রোধ কে কেন্দ্র করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চিংড়ী ঘেরের বিরোধ কে কেন্দ্র করে এবার সংবাদ সম্মেলন করেছেন সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদার। ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জবাবে ১৪ মার্চ শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা আমিনুর। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আমিনুর বলেন, উপজেলার পারিশামারী মৌজায় বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে প্রতিষ্ঠিত ঘের ব্যবসায়ী ও ‘সেতু ফিস’-এর মালিক রেজাউল করিম দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রায় ১৭০ বিঘা জমিতে মৎস্য ও ধান চাষ করে আসছেন। সম্প্রতি ওই ঘেরের জমি নিয়ে স্থানীয় বিল্লাল হোসেন মোল্লা ও আবুল কালাম আজাদের পক্ষ থেকে দাবি উত্থাপন হলে দখল-পাল্টা দখলের পরিস্থিতি তৈরি হয়।

তিনি জানান, বিষয়টি মীমাংসার লক্ষ্যে গত ৮ মার্চ পাইকগাছা বাজারের সাদিয়া ফিসের অফিসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে সালিশের অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তবে বৈঠকের এক পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষের কেউ কেউ আলোচনার সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান।

আমিনুর সরদার অভিযোগ করেন, এর পরদিন আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন, যার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, “আমার সঙ্গে তাদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা কথাবার্তাই হয়নি। সেক্ষেত্রে চাঁদা দাবির প্রশ্নই ওঠে না। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, ঘের দখল ইস্যুতে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিজেদের সম্পৃক্ততার বিষয়ও স্বীকার করেছেন। নিজেদের কর্মকাণ্ড আড়াল করতেই অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আমিনুর সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin