সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুর সহ ৫৪ টি জেলায় নদী–নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View


দয়াল ডিসি রায় দিনাজপুর সংবাদদাতা।।
‎দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার রক্ষা এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকা থেকে ‘দেশব্যাপী নদী–নালা–খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের নদী-নালা ও খালগুলো পুনরুদ্ধার করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খাল ও জলাধারগুলো খননের মাধ্যমে পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎একই সঙ্গে এ কর্মসূচির মাধ্যমে দেশের মোট ৫৪টি জেলায় একযোগে খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে।
‎স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার কৃষি ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।

‎সরকারের এ উদ্যোগকে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin