সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মা-হফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০৬ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির ঐতিহ্যবাহি নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো.এনায়েত করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন নলছিটির সহকারী কমিশনার ভূমি মো.রিজবী আহমেদ সবুজ,নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম, পুলিশ পরিদর্শক মো.আশ্রাব আলী, পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সামছুল আলম খান,নলছিটি পৌর বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো.মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মাছুম শরীফ, জামায়াত ইসলামি সহকারী সেক্রেটারি মনির ইউ জামান, উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না,যুবদল সভাপতি সালাউদ্দিন শাহীন,সাধারণ সম্পাদক পলাশ সজ্জন, যুবদল নেতা জিয়াউল কবির মিঠু, হাসিবুল হাসান সবুজ, ছাত্রদল সভাপতি সুজন খান,পৌর যুগ্ন আহবায়ক আদিব হাসান,ভলানটিয়ার্স অব নলছিটি আহবায়ক মো. শাহাদ্যাৎ আলম প্রমুখ । এছাড়া ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহসহ ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হানযালা নোমানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin