বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

পঞ্চগড়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সম্মানে জামায়াতের ইফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬৭ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা।

বুধবার (১১ মার্চ) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জিপি আব্দুল বারী, বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তব্যে জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন রাজপথে থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনেও সবাই ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই এখন একটি দল সরকারে এবং অন্যরা বিরোধী দলে রয়েছে। এটাই রাজনীতির সৌন্দর্য্য। সবার আগে বাংলাদেশ—এই বিশ্বাস থেকে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিন জুলাই আন্দোলনে পঞ্চগড়ের তিন শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় জেলা জামায়াত। পরে এক দোয়া মোনাজাত শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin