বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

ময়মনসিংহে নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন পিবিআই এসপি রকিবুল আক্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২০ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে নারী দিবস পালন করা হয়।

রবিবার (*৮ই মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়। দিবসটি স্মরণীয় করে রাখতে বর্তমান প্রেক্ষাপটে নারীর নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করাকে এবারের উদযাপনে বিশেষ গুরুত্ব দিয়ে পিবিআই ময়মনসিংহ জেলার তত্ত্বাবধানে মা ও শিশু সুরক্ষা কেন্দ্রটি উদ্বোধন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি উপস্থিত সকলকে বিভিন্ন প্রয়োজনে পিবিআই কার্যালয়ে আগত সেবা প্রত্যাশী মা ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই সুরক্ষা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান, ভুক্তভোগীদের জন্য সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের ক্ষেত্রে এই সুরক্ষা কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার। অনুষ্ঠানে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পিবিআইয়ের বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। পিবিআই ময়মনসিংহ জেলা আশা প্রকাশ করে যে, এ ধরনের উদ্যোগ মা ও শিশুদের সুরক্ষা জোরদার করার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ আরো জানান যে এটি কেবল মা ও শিশুদের সুরক্ষা প্রদানেই সীমাবদ্ধ থাকবেনা, এখানে বয়স্ক ও প্রতিবন্ধদের জন্যও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পিবিআই সর্বদা সঠিক তদন্তপূর্বক ন্যায়বিচারে সহায়তার মাধ্যমে নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

উল্লেখঃ সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে নারীর মেধা ও শ্রমের সঠিক মূল্যায়নের অঙ্গীকার করা হয় এই দিনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin