রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

গোদাগাড়ীতে সমাজ ও মানব কল্যাণ সংঘের ১৮তম ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৯৬ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ ​রাজশাহীর গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সমাজ ও মানব কল্যাণ সংঘ’-এর উদ্যোগে ১৮তম ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পৌর এলাকার আ ফ জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​ মুহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামসুল ইসলাম।

​ আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া রুলু, সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী,
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মানিক, গোদাগাড়ী বণিক সমিতি সভাপতি, মোঃ আসাদুজ্জামান মিলন প্রমুখ।

​ইফতারপূর্ব আলোচনায় বক্তারা পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “ব্যক্তি ও সমাজজীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করা জরুরি। আমাদের অবশ্যই যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।” মাদক, জুয়া ও মদের ভয়াবহতা তুলে ধরে তারা আরও বলেন, সমাজে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি, হত্যা, চাঁদাবাজি ও অবৈধভাবে জমি দখল থেকে সবাইকে দূরে থাকতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশ নেন এবং মাগরিবের নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin