রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

‎সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়নে এক বৃদ্ধ মহিলার আ-গুনে পোড়া মৃ-তদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩১৮ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক মহিলার আগুনে পুরা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সেহরির পরপরই ভোর সকালে এলাকার আফসান পারভেজ মেম্বার এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম) এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। পুলিশ  ঘটনাস্থলে গিয়ে একটা পাকা ঘর থেকে এক বৃদ্ধ মহিলার আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করেন এবং আগুনে পুড়া লাশটিকে বহন করে গাড়ীতে তুলে  সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন ওসি রতন সেখ পিপিএম  নিজেই। জানা যায় একটি পাকা ঘরের ভিতরে মহিলা একেবারে আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং কিভাবে এই আগুন লেগেছে তার কারণ জানতে ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে। তবে প্রথমিক ভাবে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর ডুকে দেখেন একটি ফ্যান চলন্ত অবস্থায় ছিল এবং মশার কয়েলের স্ট্যান দেখতে পান বলে পুলিশকে নিশ্চিত করেন। জানা যায় আগুনে পুড়া ভিকটিম মহিলার নাম  সালেমা খাতুন (৬৮),তার স্বামীর নাম নজরুল ইসলাম সে সুরমা ইউনিয়নের আমির পুর গ্রামের বাসিন্দা, নিজ বসত বাড়িতেই এই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে  স্থানীয় সূত্রে জানা যায় । এছাড়াও মানবিক পুলিশের এই ওসি মোঃ রতন সেখের দক্ষতা এবং কার্যক্রমে ঐ এলাকার সাধারণ মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন।
‎এব্যাপারে  সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা ভোর সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়া মৃতদেহটি উদ্ধার করি এবং হাসপাতালে পোস্টমের্টামের জন্য প্রেরণ করি এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পোস্টমের্টাম রিপোর্ট আসারপর মৃত্যুর কারন জানা যাবে। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin