রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সলঙ্গার রামকৃষ্ণপুরে জামায়াতের সম্মা-নে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২১ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সংসদে বিরোধী দলীয় হুইপ মাও: রফিকুল ইসলাম খান বলেন,পবিত্র রমজান সংযমের মাস,আত্মসুদ্ধি ও তাকওয়ার মাস।এ মাস মানুষকে অন্যায় ও অবিচার থেকে বিরত রাখে।উল্লাপাড়া-সলঙ্গা আসনের কোথাও মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। তিনি বলেন,সকলকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করবো।ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।আপনাদের সকলের সহযোগিতা পেলে উল্লাপাড়া-সলঙ্গাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।তিনি সোমবার বিকেলে পুস্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সম্মানে ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম খানকে সংবর্ধনা দেয়া হয়।রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা শাখা জামায়াতের আমীর,
সলঙ্গা থানা শাখা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদসহ থানা ও ইউনিয়ন শাখা জামায়াতের নেতৃবৃন্দ।ইফতার পূর্ব সময়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin