রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত জেরে মা-মলার বাদীকে প্রা-ণনাশের হু-মকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৯ Time View

 গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় জমি নিয়ে বিরোধের জেরে মামলার বাদীকে বিবাদীগণ একাধিক চাঁদাবাজীর মামলায় জড়িয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। 

এনিয়ে মামলার বাদী মোঃ জামিল মিয়া শনিবার সকালে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

       জানা গেছে, দীর্ঘদিন হতে পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারি মহল্লার মোঃ জামিল মিয়ার সাথে ভাগি শরিক মোছাঃ ছাবিরন বেগম, মোঃ আব্দুল গফুর মিয়া ও মোঃ আল-আমিন মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের অন্তত পাঁচটি মামলা আদালতে চলামান রয়েছে। এরই এক পর্যায় গত এক মাস হতে প্রতিপক্ষ জামিল মিয়াকে মামলা তুলে নেয়ার জন্য প্রকাশ্যে এবং লোক মারফত প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেই সাথে জামিল মিয়ার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজীর মামলা করে তাকে হয়রানি করে আসছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিল মিয়া এসব অভিযোগ তুলে ধরেন। তিনি এসব হয়রানি মুলক মামলা এবং হত্যার হুমকি  হতে পরিত্রাণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

      জামিল মিয়া বলেন, তার দাদা ১৯৪৬ সালে ১৩৭৭২ নম্বর কবুলিয়ত মুলে ১০৭ শতক জমির হকদার হয়ে তাহা ভোগদখল করিতে থাকেন। বিবাদীগণ একটি মিথ্যা মামলা সৃজন করে একতরফা ডিগ্রী নিয়ে এসে কিছু জমি জবর দখল করে নিয়েছে। ওই ডিগ্রীর বিরুদ্ধে আপিল চলমান রয়েছে। চাঁদাবাজীর একটি মামলা পিআইবিতে এবং একটি মামলা থানা পুলিশের নিকট তদান্তাধীন রয়েছ। 

       এনিয়ে প্রতিপক্ষ আব্দুল গফুর মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কোর্টের ডিগ্রী এবং বৈধ কাগজপত্রের আলোকে তিনি জমি ভোগ করে আসছেন। চাঁদা চাওয়ার বিষয়টি সঠিক, সে কারনে চাদাবাজীর মামলা করা হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়টি মিথ্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin