বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :-
দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ

বরগুনার তালতলীতে সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক অনুষ্ঠান স/মাপ্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪২৪ Time View

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহার ও সীমা ঘর উৎসর্গ এবং জাদি( প্যাগোডা) অভিষেক অনুষ্ঠান দুই দিনব্যাপী সমাপ্ত হয়েছে।সওদাগর পাড়া বৌদ্ধ বিহারে ১৩-১৪ মার্চ শুক্র ও শনিবার যথাযথ ধর্মীয় মর্যাদা দানোৎসব বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল গ্রহন,বৌদ্ধ পূজা,পুষ্প পূজা, প্রদীপ পূজা, অষ্টউপকরন সহ সংঘদান ।আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে শুভ দানোৎসব ধর্মদেশনা দান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত পুত্রানন্দা মহাথের,
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চান্দিমা ভিক্ষু, বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের,উ পান্ড্যাংচা ভিক্ষু, উ নান্দা ভিক্ষু,উ চুরিয়া ভিক্ষু প্রমূখ।উক্ত ধর্মীয় অনুষ্ঠানের সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার মি:খেনথয়শে,ডাঃ মি:তেনমং, অতিরিক্ত সচিব মিসেস খেন চান, মিসেস এয়েনচিং, অডিট অ্যান্ড একান্টস অফিসার মি:মংমংছান, সমাজ সেবক মি:উচোওয়েন,সমাজসেবক মি:নোচাউ মাস্টার, সমাজসেবক মি: তেমং নানট,সমাজসেবক মি:বালেন সে এবং পাড়ার দায়ক -দায়িকা গন । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মি: মংথিন জো। অনুষ্ঠানের চার শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin