বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

তেঁতুলিয়ায় ইউএনওকে মি/থ্যা হয়রানি করার প্রতি/বাদে বিক্ষো/ভ সমাবেশ,চান নিরা/পদ কর্ম পরিবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭৮ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও আফরোজ শাহিন খসরুকে নিয়ে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ মঙ্গলবার সকালে তেতুঁলিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচী পালন করেন৷

এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।

উপজেলা শিক্ষা অফিসার মো. শওকত আলী বলেন, উপজেলায় যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকুরী করেন তাদের মুখে অত্র উপজেলার মানুষের শুনাম আছে। গত পরশু দিনের ঘটনা আমাদের আতংকিত করেছে। উর্মি নামের একজন নারীর কে বা কাহারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।

২নং তিরনই হাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারে সঙ্গে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে ছেলের জন্য কোন দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবী করেন এছাড়া । ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এ ধরনের অপবাদ দেয়া কারনে এই কর্মসূচী পালন করেন তারা৷ এবং এঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin