বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

আশুলিয়ায় অ-ভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান শেখকে গ্রে-ফতার করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৯৩ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর একটি চৌকস দল।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি বিশেষ দল আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আদালতের সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান শেখ (৪০) কে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির ও স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ দল শাহজাহান শেখকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে র‍্যাব জানায়।

রাজবাড়ী জেলার সদরের বালিয়াডাঙ্গী এলাকার আঃ আলী শেখের ছেলে মোঃ শাহজাহান শেখ। তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং ১, তারিখ ০৭/০৩/২০২০ইং, জি, আর, নং ১৮৬/২০২০। এই মামলায় তিনি আশ্রম কারাদণ্ডে দন্ডিত। জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin