বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সলঙ্গার আঙ্গারু এস.এ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৬ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সারাদেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সোমবার বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয় মাঠে একটি ফলদ বৃক্ষরোপণ করা হয়।এ সময় উপস্থিত অতিথিরা বলেন,একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না,বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন,সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কৃষি উপ-সহকারী কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin