রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪২ Time View

বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম সহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ আসামী করে থানায় একটি মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি ৪৩৬/৩০৭/৪২৭ পেনাল কোড তৎসহ The Explosive Substances Act, 1908 (বিস্ফোরক দ্রব্যাদি আইন) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। যাহার মামলা নাম্বার ১৪ যথাক্রমে ২০/৬/২০২৬ তারিখ।

মামলার বাদী মো. রাসেল বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক। তিনি এজাহারে উল্লেখ করেন বিবাদীরা গত ২০ জুন ভোররাত ১২ টা ৫৫ মিনিটে তাকে হত্যার উদ্দেশ্যে পেট্রোল জাতীয় দ্রব্যাদি দিয়ে তার ঘরে আগুন লাগিয়ে দেয় ও হাত বোমা বিস্ফোরন ঘটায় এতে তার ঘর ও আসবাবপত্র সকল কিছু পুড়ে যায়। এতে রাসেলের পাচঁ লক্ষধিক টাকায় ক্ষতি হয়। এছাড়াও দুই তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়,মর্মে এজাহারে উল্লেখ করে অভিযোগ করলে মামলাটি থানায় গ্রহন করেন।

বাদী মো.রাসেল মামলায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে ১ নম্বর আসামী করে মোট ৪০ জনকে নামীয় আসামী করেন অন্যান্যরা যথাক্রমে ২.মজিবুল হক টুকু ৩.মো.মনির ৪.জাহিদ সরদার ৫.মনিরুল ইসলাম মনি ৬. জিয়াউল হক মিন্টু ৭.নুরুল হুদা ৮.মো.ফোরকান ৯. ছালেক মল্লিক শিমুল ১০.সুব্রত লাল কুন্ডু ১১.শেখ শহিদুল ইসলাম ১২.মো মহসিন ১৩. সেলিম ১৪. জসিম মীর ১৫.শ্যামল চক্রবর্তী ১৬.মামুন উর রশিদ স্বপন ১৭.মাসুম আকন ১৮.সোহাগ মাল ১৯. জাকির হোসেন মোল্লা ২০. সুমন পোদ্দার ২১.মো.মাসুম(পিতা আঃ হক)২২.ফারুক সরদার ২৩.সুমন রায় ২৪. রাসেল মাল ২৫.সুমন(পিতা আঃ হক)২৬.সুলতান ২৭.মো. সাহেব আলী ২৮. শাহাদাত ফকির ২৯.সৈয়দ আতিকুল ইসলাম বাপ্পি ৩০.রিপন বড়াল ৩১.আব্দুল ফকির ৩২.জাহাঙর বেপারি ৩৩. আনিসুর রহমান মিলন ৩৪.সৈয়দ ৩৫.আ.কাদের ৩৬.মাসুম বিল্লাহ ৩৭.কালাম বেপারী ৩৮.মনির বিশ্বাস ৩৯.মো.ইমন ৪০. অসীম কৃষ্ণ শীল এছাড়াও ৩০০ থেকে ৪০০ অজ্ঞাত আসামী করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বানারীপাড়া থানা পুলিশ ৩১ নম্বর আসামী আবু আব্দুল ফকিরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin