বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৩৯ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ইমরান খন্দকাররের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) ভাঙ্গারহাট বাজারে অবস্থিত তাঁর নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৩০০ শতাধিক রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে মরহুম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রামানন্দ বৈদ্য, ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার শেখ, সাধারণ সম্পাদক মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য শোভন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল তালুকদার, রাধাগঞ্জ ইউনিয়ন যুব দলের সিনিয়র সহ-সভাপতি কাজী মাহাবুব আলম,
উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin