বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মা/দক সেবীর কারা/দন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬৬ Time View

পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলো আদালত তাদের প্রত্যেকজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করে।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, চাটমোহর থানা পুলিশের মাদক বিরোধী একটি দল উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপল্লী কুবিরদিয়ার এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার আবুল বাশারের ছেলে বাঁধন হোসেন (২৩), বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৈলানপুর এলাকার রফিকুল ইসলাম এর ছেলে সাগর হোসেন (২২) ও রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে মাঝগ্রাম এলাকার জমির উদ্দিন এর ছেলে সাজু (৩০) কে মাদক সেবনের দায়ে আটক করা হয়।

পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে নগদ অর্থদণ্ডে দণ্ডিত করে পাবনা জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
#
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin