রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ঝালকাঠির নলছিটিতে জামায়াত-শিবিরের বি/রুদ্ধে ছাত্রদলের বিক্ষো/ভ মি/ছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২২ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলায় ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল।

রবিবার (১৪ জুন ২০২৬) সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং শিবিরের গোপন নেতাকর্মীদের মাধ্যমে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধের প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রনেতা জিয়াউর রহমান, মাহিন খান, জুয়েল হোসেন, ইমন ইসলাম, জুবায়ের তালুকদারসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গুম, অপহরণ, নারী নির্যাতন ও বিভ্রান্তিকর প্রচারণার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin