রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্র/দর্শনী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু উত্তরপাড়া এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক সালমা খাতুন বলেন,গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ মানুষের জন্য আইনি সুরক্ষার একটি সহজ,দ্রুত ও কার্যকর মাধ্যম।গ্রামের সহজ-সরল মানুষ যেন ছোটখাটো বিষয় নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়,সে জন্য গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন,গ্রামের মানুষকে গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবগত করতে হবে। পাশাপাশি সঠিক প্রচারণার মাধ্যমে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে,যাতে তারা সহজেই ন্যায়বিচার পেতে পারেন।
ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম,বিচার প্রক্রিয়া এবং এর সুবিধাসমূহ তুলে ধরা হয়।উপস্থিত এলাকাবাসী আগ্রহের সঙ্গে প্রদর্শনী উপভোগ করেন এবং গ্রাম আদালত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক,স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে ভিডিও প্রদর্শনী ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin