শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৩০ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার।
নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক আটক নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অজয় কুমার কুন্ডু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত শহিদ শেখ যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি অভিযানিক দল জেলা শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে শহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ট্রাভেল ভ্যাগের ভেতরে দুইটি কার্টুনে ৫৯ বোতল মাদক এস্কাফ সিরাপ জব্দ করে পুলিশ। জব্দ হওয়া মাদক সাতক্ষীরা থেকে বাস যোগে ঢাকায় নেওয়া হচ্ছিলো বলে জানা গেছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin