রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সুজানগরে হঠাৎ খ/সে পড়লো ছাদের পলেস্তারা, অল্পের জন্য প্রা/ণ রক্ষা পেলো অর্ধ শতাধিক শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৯ Time View

এম এ আলিম রিপন,সুজানগর :পাবনার সুজানগওে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের শ্রেণীকক্ষে হঠাৎ ছাদের পলেস্তরা খসে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌর শহরের ঐতিহ্যবাহী সুজানগর ৩৯ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল থেকে স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু হয়। স্কুলের ২৬ বছরের পুরানো ভবনে ঝুঁকিপূর্ণভাবে দ্বিতীয় শ্রেণির পাঠদান চলে। মঙ্গলবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা প্রবেশের পরপরই হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই ছাদের বিশাল অংশের পলেস্তারা খসে পড়ে ক্লাস রুমে। পরে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা দৌড়ে এসে দ্রুত শিক্ষার্থীদের ক্লাস রুম থেকে সরিয়ে নিয়ে যায়।ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি ১৯৩৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০০ খ্রিষ্টাব্দে নির্মিত পুরাতন এ ভবনটি নির্মিত হয়। এতে ২টি কক্ষ রয়েছে। এছাড়াও পরবর্তীতে স্কুলের আরেকটি ভবন নির্মিত হয়। স্কুলের ৬২০ জন শিক্ষার্থী পড়াশুনা করায় নতুন ভবনে জায়গা না হওয়ায় পুরাতন এই ভবনটিতে বাধ্য হয়েই শিক্ষার্থীদের পাঠদান করাতে হয় শিক্ষকদের। পুরানো ভবনটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের দুটি কক্ষেই বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ে মেঝেজুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই দুইটি ক্লাসে প্রায় ১৭০ জন শিক্ষার্থী ক্লাস গ্রহণ করছেন।
স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রুকাইয়া হাসান বলেন, সকালে ক্লাস রুমে ক্লাসরুমে প্রবেশের পরপরই হঠাৎ করে ভবনের ছাদের পলেস্তারা ক্লাসের বেঞ্চের ওপর খুলে পড়েছে। এসময় আমরা দ্রুত ক্লাস থেকে বের হয়ে যাই। আল্লাহর রহমতে কোন শিক্ষার্থী হতাহত হয়নি। আমরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি।
বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ইসরাত জাহান ঋষিকা জানায়, ছাদ ধসের ঘটনার পর তারা খুব ভয় পেয়েছে। বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কক্ষে কোন শিক্ষার্থী আর ক্লাস করতে চান না।
শিক্ষার্থীর এক অভিভাবক হানিফ বলেন, অল্পের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণ রক্ষা পেয়েছেন। এখন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভীন বলেন, বিদ্যালয়ে হঠাৎ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে দ্বিতীয় শ্রেণির অর্ধ শতাধিক শিক্ষার্থী। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছি। ঘটনার পরই শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয় । বর্তমানে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস গ্রহণ বন্ধ রয়েছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়ের পুরানো ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনাটি প্রধান শিক্ষকের মাধ্যমে জানার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যাহত না হয় সে জন্য পার্শ্ববর্তী সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ থাকায় সুজানগর ৩৯ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলমান থাকবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin