রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোপালগঞ্জে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৩ Time View

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করে গোপালগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়েদ মোহাম্মদ মাস-উ-দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও গোপালগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ইমাম মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে সম্মেলনে আমন্ত্রিত প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়োজক কর্তৃপক্ষ। পরে আমন্ত্রিত অতিথিগণ জেলার শ্রেষ্ঠ ৩ জন ইমামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তুলে দেন।

পরে মুসলিম উম্মাহ সহ দেশের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin