রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

ময়মনসিংহ সদরে দাপুনিয়া ইউনিয়ন পরিষদ-স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন পরিদর্শন ইউএনও’র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৪ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকার নাগরিকদের নানাবিধ সমস্যা এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং চলমান অবস্থা নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম । উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেয়ার পরপরই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাঘাটের দুর্দশা,মানুষের সমস্যা এবং থেমে থাকা কাজ পরিদর্শনে নিয়মিত বের হচ্ছেন তিনি। এতে উপজেলা এলাকার লোকজনও বেশ ইতিবাচকভাবে তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করছেন এবং অন্যান্য ইউনিয়নের নাগরিকরাও তাকে ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

নিয়মিত পরিদর্শনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার (০৪ জুন) উপজেলার দাপুনিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন ইউএনও আরিফুল ইসলাম। এসময় তিনি ইউনিয়ন পরিষদ প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারসহ বিভিন্ন শাখায় দায়িত্বরত কর্মকরৃতাদের নাগরিক সেবা উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় ইউএনও মোঃ আরিফুল ইসলাম উপ-স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং অবকাঠামোগত সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগের জন্য সংযোগ সড়ক উন্নয়নসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় তিনি স্থানীয় নারীদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মহিলাদের মধ্যে বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষা, মাতৃস্বাস্থ্য, শিশুর সুরক্ষা এবং বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ইউএনও বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি অপরাধও। এর ফলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি উপস্থিত নারীদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি সেবা গ্রহণে কোনো ধরনের ভোগান্তি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেন।

স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তারা ইউএনওর এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রমকে জনগণের সমস্যা চিহ্নিতকরণ ও দ্রুত সমাধানের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে অভিহিত করেন।

দাপুনিয়া ইউনিয়নের সাধারণ জনগণও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাঠপর্যায়ে প্রশাসনের সরাসরি উপস্থিতি ও তদারকি সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তালহা,ইউনিয়ন পরিষদ সচিব সালমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার সাথে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin