রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

ময়মনসিংহ সদরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্র/তিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬১ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উপজেলা পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪জুন) সকালে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেকা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিযোগিতানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। উক্ত আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ক্রীড়া, সংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং-সহ নানা ইভেন্টে অংশ নেয়। ক্ষুদে প্রতিযোগীদের পদচারণা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা উপজেলা পরিষদের প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু ইউছুফ খান বলেন, “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক অনন্য মাধ্যম। আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক গুণাবলি সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথাগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।” শিশুদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, শিক্ষার গুণগত মান নিশ্চিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গঠনে এই পদক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন তার বক্তব্যে বলেন-
প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষায়ও সহায়তা করে। এসময় তিনি উপস্থিত অতিথিবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তুমুল প্রতিযোগিতার পর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজয়ীদের ভবিষ্যৎ সাফল্য কামনার মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin