রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার, তা/ৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩০ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

নগরবাসীর অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শোনার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সিএমপি কমিশনার।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত অভিযোগ ও সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেবাপ্রত্যাশীরা ব্যক্তিগত, সামাজিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় কয়েকজন তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জনসেবামুখী এ উদ্যোগের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেবাপ্রত্যাশী নগরবাসী।

সংশ্লিষ্টরা মনে করেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি পুলিশি সেবার মানোন্নয়নে এ ধরনের ‘ওপেন হাউজ ডে’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin