বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের আজ ৫৫ তম শা/হাদৎ বার্ষিকী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭৩ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
আজ ১জুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১ জুন পীরগঞ্জ শহর থেকে তাঁকে ধরে নিয়ে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার বৃহৎ বধ্যভূমি খুনিয়াদিঘিতে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে। তিনি তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার রাণীশংকৈল রামগঞ্জ হাই স্কুল থেকে এন্টানাস পাস করেন। তিনি ঠাকুরগাঁও মহকুমার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ সদর ইউনিয়নের একাধারে প্রেসিডেন্ট, পঞ্চায়েত ও চেয়ারম্যান ছিলেন। পেশায় তিনি হেমিও ডাক্তার হলেও রাজনীতিবিদ ও সমাজ সংস্কারও ছিলেন। খাদেম মতিউর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় (ভদ্রপাড়া) গ্রামের মসলেউদ্দিনের পুত্র এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহীর পিতা ও পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের দাদা। স্বাধীনতার ৫৫ বছর পরেও তাঁর নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় গেজেট ভূক্ত না হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাঁর নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় গেজেট ভূক্ত করার জন্য সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে। তাঁর শাহাদৎ বাষির্কীতে পরিবারের পক্ষ থেকে দোয়া খায়ের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin